বাংলাদেশে এই প্রথম Oppo নিয়ে এলো কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence)সেলফি ফোন ।
বাংলাদেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) (এআই) প্রযুক্তিসুবিধার সেলফি এক্সপার্ট ফোন ‘Oppo F5’ নিয়ে এলো Oppo। এই প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, ৮ নভেম্বর নতুন এই স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
Oppo স্মার্টফোন কোম্পানির বাংলাদেশের তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (Artificial Intelligence) এই সেলফি এক্সপার্ট স্মার্টফোন গ্রাহকদের সঠিক সেলফি অভিজ্ঞতা দেবে। বাংলাদেশে অপোর ক্রমবর্ধমান তরুণ গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে তাঁরা এই স্মার্টফোনটির নকশা করেছে। বাংলাদেশের বাজারে এবারই প্রথম এআই প্রযুক্তিসংবলিত সেলফি ফোন নিয়ে আসছে Oppo।
Oppo F5 ডিভাইসটির ফ্রন্ট ক্যামেরায় এআই বিউটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা সেলফি শটকে আকর্ষণীয় করতে ম্যাসিভ গ্লোবাল ফটো ডেটাবেইস থেকে এআই প্রযুক্তি ব্যবহার করবে। ডিভাইসটিতে থাকছে অপোর প্রথম ফুলস্ক্রিন এফএইচডি প্লাস ডিসপ্লে, যার মাধ্যমে গ্রাহকেরা আরও প্রাণবন্ত ছবি উপভোগ করতে পারবেন বলে তাঁরা আশা করেছেন।
OppoF5 স্মার্টফোন এর হাইরেজল্যুশন স্ক্রিন গ্রাহকদের দেবে আরও অসাধারণ অভিজ্ঞতা। অপোর নতুন এই সেলফি এক্সপার্ট স্মার্টফোনে হালনাগাদ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এখনো বাংলাদেশের বাজারের জন্য 'Oppo F5' এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়নি।
Oppo F5 স্মার্টফোনটি ফিলিপাইনের বাজারে ছাড়া হয়েছে। Oppo F5 স্মার্টফোনটির সামনে ২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে। এইচডি প্লাস ডিসপ্লের ফোনটিতে অক্টাকোর মিডিয়াটেক প্রসেসর, চার জিবি বা ছয় জিবি র্যাম, ৩২ জিবি বা ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, এসডি কার্ড সমর্থন থাকবে। বাংলাদেশের বাজারে এবারই প্রথম এআই প্রযুক্তিসংবলিত সেলফি ফোন নিয়ে আসছে Oppo।
