হোয়াটসঅ্যাপ ‘আনসেন্ড’ নামের বিশেষ একটি সুবিধা চালু করেছে।
হোয়াটসঅ্যাপ ‘আনসেন্ড’ নামের বিশেষ একটি সুবিধা চালু করেছে। এই সুবিধার মাধ্যমে হোয়াটসঅ্যাপে ভুল করে পাঠানো কোনো ছবি অথবা কোন কিছু মুছে ফেলা যাবে। হোয়াটসঅ্যাপে পাঠানো কোনো ছবি অথবা কোন কিছু উপর চেপে ধরলেই ডিলিট মেনু আসবে। নতুন এই সুবিধার মাধ্যমে বার্তায় চেপে ধরলে শুধু আপনার নিজের জন্য কিংবা সবার জন্য খুদে বার্তাটি চিরতরে মুছে ফেলার সুবিধা পাওয়া যাবে।
ভুল্ক্রমে পাঠানো কোন কিছু মুছে ফেলার এই সুবিধা অ্যান্ড্রয়েড ও আইওএস এই দুই অপারেটিং সিস্টেমেই থাকবে। তবে এই সুবিধা পেতে ব্যবহারকারীদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ‘আপডেইট’ করতে হবে।
সাত মিনিটের মধ্যে মুছতে হবে হ্যাঁ, ঠিকই পড়েছেন। ভুল্ক্রমে কোনো বার্তা পাঠিয়েছেন আপনার প্রিয়জনের কাছে? মোছার জন্য সময় পাবেন সর্বোচ্চ সাত মিনিট। এরপর ব্যবহারকারীরা সবার জন্য বার্তা মোছার সুবিধাটি পাবেনা।
প্রেরক ও প্রাপক উভয়েরই এসএমএস মোছা যাবে। যখন আপনি এসএমএস ডিলিট অপশনে যাবেন, তখন দেখতে পাবেন, আপনার জন্য ডিলিট এবং সবার জন্য ডিলিট এই দুই সুবিধা। এখন আপনি নিজের ইচ্ছামতো যেকোনো একটি অপশন বেছে নিয়ে যেকোন কিছু মুছে ফেলতে পারবেন।
আপনি যখন সবার জন্য ডিলিট অপশনটি বেছে নিয়ে কোনো বার্তা মুছে ফেলবেন, তখন প্রাপক জানতে পারবে, একটি বার্তা ডিলিট করা হয়েছে। চ্যাটিং এর পর্দায় নোটিফিকেশন আসবে, বার্তাটি মুছে ফেলা হয়েছে। কিন্তু বার্তা যাঁকে পাঠানো হয়েছে, তিনি পড়তে পারবেনচ, যতক্ষণ আপনার এই ফাইলটি ডিলিট করা না হয়েছে।
ব্ল্যাকবেরি ও সিম্বিয়ান অপারেটিং সিস্টেমে এই সুবিধা কাজ করবে না।এই সুবিধা পেতে প্রেরক ও প্রাপক দুজনকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ’আপডেইট’ করতে হবে। তবে বার্তাটি সফলভাবে ডিলিট করা হয়েছে কি না, এমন কোনো সংকেত দেবে না হোয়াটসঅ্যাপ অ্যাপটি।