হোয়াটসঅ্যাপ ‘আনসেন্ড’ নামের বিশেষ একটি সুবিধা চালু করেছে।

হোয়াটসঅ্যাপ ‘আনসেন্ড’ নামের বিশেষ একটি সুবিধা চালু করেছে।
হোয়াটসঅ্যাপ ‘আনসেন্ড’ নামের বিশেষ একটি সুবিধা চালু করেছে।


হোয়াটসঅ্যাপ ‘আনসেন্ড’ নামের বিশেষ একটি সুবিধা চালু করেছে। এই সুবিধার মাধ্যমে হোয়াটসঅ্যাপে ভুল করে পাঠানো কোনো ছবি অথবা কোন কিছু মুছে ফেলা যাবে। হোয়াটসঅ্যাপে পাঠানো কোনো ছবি অথবা কোন কিছু উপর চেপে ধরলেই ডিলিট মেনু আসবে। নতুন এই সুবিধার মাধ্যমে বার্তায় চেপে ধরলে শুধু আপনার নিজের জন্য কিংবা সবার জন্য খুদে বার্তাটি চিরতরে মুছে ফেলার সুবিধা পাওয়া যাবে।

ভুল্ক্রমে পাঠানো কোন কিছু মুছে ফেলার এই সুবিধা অ্যান্ড্রয়েড ও আইওএস এই দুই অপারেটিং সিস্টেমেই থাকবে। তবে এই সুবিধা পেতে ব্যবহারকারীদেরকে  হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ‘আপডেইট’ করতে হবে।

সাত  মিনিটের মধ্যে মুছতে হবে হ্যাঁ, ঠিকই পড়েছেন। ভুল্ক্রমে কোনো বার্তা পাঠিয়েছেন আপনার প্রিয়জনের কাছে? মোছার জন্য সময় পাবেন সর্বোচ্চ সাত মিনিট। এরপর ব্যবহারকারীরা সবার জন্য বার্তা মোছার সুবিধাটি পাবেনা।

প্রেরক ও প্রাপক  উভয়েরই  এসএমএস মোছা যাবে। যখন  আপনি এসএমএস ডিলিট অপশনে যাবেন, তখন দেখতে পাবেন, আপনার জন্য ডিলিট এবং সবার জন্য ডিলিট এই দুই সুবিধা। এখন আপনি নিজের ইচ্ছামতো যেকোনো একটি অপশন বেছে নিয়ে যেকোন কিছু মুছে ফেলতে পারবেন।

আপনি যখন  সবার জন্য ডিলিট অপশনটি বেছে নিয়ে কোনো বার্তা মুছে ফেলবেন, তখন প্রাপক  জানতে পারবে, একটি বার্তা ডিলিট করা হয়েছে। চ্যাটিং এর পর্দায় নোটিফিকেশন আসবে, বার্তাটি মুছে ফেলা হয়েছে। কিন্তু বার্তা যাঁকে পাঠানো হয়েছে, তিনি পড়তে পারবেনচ, যতক্ষণ আপনার এই ফাইলটি ডিলিট করা না হয়েছে।

ব্ল্যাকবেরি ও সিম্বিয়ান অপারেটিং সিস্টেমে এই সুবিধা  কাজ করবে না।এই সুবিধা পেতে প্রেরক ও প্রাপক দুজনকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ’আপডেইট’ করতে হবে। তবে বার্তাটি সফলভাবে ডিলিট করা হয়েছে কি না, এমন কোনো সংকেত দেবে না হোয়াটসঅ্যাপ অ্যাপটি।

বাংলাদেশে এই প্রথম Oppo নিয়ে এলো কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence)সেলফি ফোন ।

বাংলাদেশে এই প্রথম Oppo  নিয়ে এলো কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence)সেলফি ফোন ।
বাংলাদেশে এই প্রথম Oppo  নিয়ে এলো কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence)সেলফি ফোন । 


বাংলাদেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) (এআই) প্রযুক্তিসুবিধার সেলফি এক্সপার্ট ফোন ‘Oppo F5’ নিয়ে এলো Oppo। এই প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, ৮ নভেম্বর নতুন এই স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। 

Oppo স্মার্টফোন কোম্পানির বাংলাদেশের তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (Artificial Intelligence) এই সেলফি এক্সপার্ট স্মার্টফোন গ্রাহকদের সঠিক সেলফি অভিজ্ঞতা দেবে। বাংলাদেশে অপোর ক্রমবর্ধমান তরুণ গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে তাঁরা এই স্মার্টফোনটির নকশা করেছে। বাংলাদেশের বাজারে এবারই প্রথম এআই প্রযুক্তিসংবলিত সেলফি ফোন নিয়ে আসছে Oppo।

Oppo F5 ডিভাইসটির ফ্রন্ট ক্যামেরায় এআই বিউটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা সেলফি শটকে আকর্ষণীয় করতে ম্যাসিভ গ্লোবাল ফটো ডেটাবেইস থেকে এআই প্রযুক্তি ব্যবহার করবে। ডিভাইসটিতে থাকছে অপোর প্রথম ফুলস্ক্রিন এফএইচডি প্লাস ডিসপ্লে, যার মাধ্যমে গ্রাহকেরা আরও প্রাণবন্ত ছবি উপভোগ করতে পারবেন বলে তাঁরা আশা করেছেন। 

OppoF5 স্মার্টফোন এর হাইরেজল্যুশন স্ক্রিন গ্রাহকদের দেবে আরও অসাধারণ অভিজ্ঞতা। অপোর নতুন এই সেলফি এক্সপার্ট স্মার্টফোনে হালনাগাদ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এখনো বাংলাদেশের বাজারের জন্য 'Oppo F5' এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়নি।

Oppo F5 স্মার্টফোনটি ফিলিপাইনের বাজারে ছাড়া হয়েছে। Oppo F5 স্মার্টফোনটির সামনে ২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে। এইচডি প্লাস ডিসপ্লের ফোনটিতে অক্টাকোর মিডিয়াটেক প্রসেসর, চার জিবি বা ছয় জিবি র‍্যাম, ৩২ জিবি বা ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, এসডি কার্ড সমর্থন থাকবে। বাংলাদেশের বাজারে এবারই প্রথম এআই প্রযুক্তিসংবলিত সেলফি ফোন নিয়ে আসছে Oppo।